বুধেই চিনে পা ট্রাম্পের, ঠিক তার আগে বেজিং টানল ৪ ‘রেড লাইন’, টপকালেই…
তাইওয়ান: ট্রাম্পের হাতিয়ার?
তাইওয়ানে ট্রাম্প প্রশাসনের ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ বেজিং। চিনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝাং হান জানিয়েছেন, তাইওয়ান ইস্যুটি চিনের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে আমেরিকার কোনও হস্তক্ষেপ সহ্য করা হবে না।
তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে অস্ত্র বিক্রির বিষয়টিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। কী ভাবে?
কূটনৈতিক মহলের মতে, আসন্ন সফরে ট্রাম্পের মূল লক্ষ্য সয়াবিন, বিফ এবং বোয়িং জেটের বাণিজ্য চুক্তি নিশ্চিত করা। তিনি হয়তো জিনপিংকে প্রস্তাব দিতে পারেন, সয়াবিন, বিফ ও বোয়িং বিমানের অর্ডার এবং আমেরিকার উপর থেকে বাণিজ্য শুল্ক কমালে, তবেই তিনি তাইওয়ানকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবেন।
অর্থাৎ, তাইওয়ানকে তিনি বড় অঙ্কের ব্যবসায়িক লাভ নিশ্চিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।