Heavy Rain Forecast: আবারও নিম্নচাপ! এই পরিস্থিতির কবে বদল? কী বলছে হাওয়া অফিস? | Fresh Low Pressure to Bring Heavy Rain in South Bengal, Yellow Alert Issued - 24 Ghanta Bangla News
Home

Heavy Rain Forecast: আবারও নিম্নচাপ! এই পরিস্থিতির কবে বদল? কী বলছে হাওয়া অফিস? | Fresh Low Pressure to Bring Heavy Rain in South Bengal, Yellow Alert Issued

Spread the love

আবার কবে থেকে বৃষ্টি নামবে?Image Credit: PTI

কলকাতা: ক্যালেন্ডারের পাতায় বর্ষা বিদায় নিলেও বাংলা থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নেয়নি। বরং এই সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ফের নিম্নচাপের পূর্বাভাস, আবার বাড়তে চলেছে বৃষ্টি। তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে।শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস।  শনিবার দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। রবিবার উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধ-বৃহস্পতিবারও। বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম কমবে না।  কলকাতায় বড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ ও কাল শহরসহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও ওপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টি নামলেও স্বস্তি মিলছে না পুরোপুরি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে। ফলে বৃষ্টি হলেও বজায় থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার ওপরে অবস্থান করছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অঞ্চল। তাতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। তাতেই টানা বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *