Cricket: বিসিসিআইয়ের পেস বোলিং শক্তি গড়তে এগিয়ে এলেন জাহির খান - Bengali News | Cricket zaheer khan steps forward to help build bccis pace bowling strength - 24 Ghanta Bangla News
Home

Cricket: বিসিসিআইয়ের পেস বোলিং শক্তি গড়তে এগিয়ে এলেন জাহির খান – Bengali News | Cricket zaheer khan steps forward to help build bccis pace bowling strength

Spread the love

কলকাতা: ভারতের ফাস্ট বোলিংকে আরও শক্তিশালী করতে এ বার বড় পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে, তরুণ পেস বোলার গড়ে তুলতে তারা দ্বারস্থ হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের কাছে। প্রাক্তন এই বাঁহাতি পেসার দেশের হয়ে অত্যন্ত সফল। একসময় ভারতীয় বোলিংয়ের মেরুদণ্ড ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও সাফল্যের কথা মাথায় রেখেই পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য জাহিরের দ্বারস্থ হয়েছে বোর্ড। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে আগামী মার্চ মাস থেকে শুরু হতে চলেছে ফাস্ট বোলিং ক্যাম্প। গত ডিসেম্বরেই ফাস্ট বোলিং কোচ হিসেবে ট্রয় কুলির মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই সেই পদটি ফাঁকা ছিল। সেই পরিস্থিতিতে জাহিরের এই অস্থায়ী দায়িত্ব গ্রহণকে ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ বলেই মনে করছে ক্রিকেটমহল।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বিশেষ ক্যাম্প। চলবে ২ মার্চ পর্যন্ত। বিভিন্ন রাজ্য থেকে ডাকা হয়েছে তরুণ পেসারদের। সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। লক্ষ্মণের আগ্রহেই তরুণদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত কয়েক বছরে বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভারতের পেস আক্রমণের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। চোট, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং নির্ভরযোগ্য বিকল্পের অভাবে নির্বাচকদের অনেক সময় সমস্যায় পড়তে হয়েছে। ফলে দলের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণে জোর দেওয়া হয়েছে।

জাহির খানের অভিজ্ঞতা ও সাফল্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ৯২টি টেস্ট, ২০০টি ওয়ান ডে ম্যাচ এবং ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬১০টি আন্তর্জাতিক উইকেট। বিদেশের মাটিতে দীর্ঘ স্পেল করা, সুইং নিয়ন্ত্রণ এবং ফাস্ট বোলিংয়ের চাপ সামলানোর ব্যাপারে, চোট প্রবণতা এড়ানো— তাঁর অভিজ্ঞতা তরুণদের জন্য অমূল্য হয়ে উঠতে পারে। এ ছাড়া মেন্টর হিসেবেও সাফল্যের নজির রয়েছে জাহিরের। মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকাকালীন তিনি জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের মতো পেসারদের সঙ্গে কাজ করেছেন। তাঁর পরামর্শে তৈরি হয়েছিল আইপিএলের অন্যতম ভয়ঙ্কর বোলিং জুটি। এই স্বল্পমেয়াদী উদ্যোগই ভবিষ্যতে সাফল্য পাবে কিনা, সময় বলবে। তবে আপাতত বিসিসিআইয়ের এই পদক্ষেপ ভারতের পেস বোলিংয়ের ভবিষ্যৎ শক্ত ভিত গড়ার দিকেই ইঙ্গিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *