Abhishek Banerjee: 'ডবল ইঞ্জিনের থেকে বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকারই শক্তিশালী', রাজ্য বাজেটের প্রশংসা করে বললেন অভিষেক - Bengali News | TMC MP Abhishek Banerjee welcoming bengal state budget - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘ডবল ইঞ্জিনের থেকে বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকারই শক্তিশালী’, রাজ্য বাজেটের প্রশংসা করে বললেন অভিষেক – Bengali News | TMC MP Abhishek Banerjee welcoming bengal state budget

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook

কলকাতা: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস, সমুদ্রসাথী থেকে কর্মশ্রী, একের পর এক চমক দেওয়া ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই বাজেটকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকারের থেকেও বেশি শক্তিশালী।’

রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মা, বোন, গরিবদের হাত শক্ত করে স্বনির্ভর বাংলার দিকে পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মশ্রী প্রকল্প, ২০২৪-এর রাজ্য বাজেট সবার উন্নয়ন নিশ্চিত করবে।’

এই খবরটিও পড়ুন

সম্প্রতি কেন্দ্রের বরাদ্দের দাবিতে রেড রোডে ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক ছিলেন দিল্লিতে। ধরনার দ্বিতীয় দিনে মমতা সকল সাংসদকে দিল্লি থেকে কলকাতায় এসে ধরনায় যোগ দিতে বলেছিলেন। তবে অভিষেক সেখানে যোগ দিতে পারেননি। এ নিয়ে নানা চর্চা শুরু হয়। যদিও দিল্লি থেকে ফিরেই কালীঘাটে মমতার বাড়িতে যান অভিষেক। ভোটের আগে আরও সক্রিয় হচ্ছেন সংগঠনে। ১৬ ফেব্রুয়ারি মেগা বৈঠক ডেকেছেন তৃণমূলের সেনাপতি। ভিডিয়ো কনফারেন্স করবেন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে। তৃণমূলে আদি-নব্য কলহের আবহে বহু কথাই ঘুরপাক খাচ্ছিল। তবে তৃণমূলের পুরনো সৈনিকদের কথায়, মমতা নেত্রী আর অভিষেক তাঁর সেনাপতি। এ নিয়ে দ্বন্দ্বের কোনও জায়গাই নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *