SIR লিস্টে কাদের নাম থাকলেও ভোট দিতে পারবেন না… – Bengali News | SIR Final List in West Bengal: Even if Names Present in SIR Final List, these people wouldn’t be Able to Vote
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ তালিকা প্রকাশ হলেও, তা চূড়ান্ত নয়। তিনটি ক্যাটেগরি থাকবে তালিকায়। আপনি কোন ক্যাটেগরিতে রয়েছেন, তার উপরেই নির্ভর করবে আপনার ভোটাধিকার। ফাইনাল লিস্টে যেমন যোগ্য বা বৈধ ভোটাররা থাকবেন, তেমনই যাদের হিয়ারিংয়ে ডাক পড়েছিল, জমা দেওয়া নথি এখনও বিচারাধীন, তাদের নামও থাকবে। তবে এদের নামের পাশে অমীমাংসিত বা অ্যাডজুডিকেশন। যাদের নামের পাশে অমীমাংসিত লেখা থাকবে, তাদেরই মূল সমস্যা। চূড়ান্ত তালিকায় নাম থাকলেও তাদের ভোটাধিকার যে নিশ্চিত, তা নয়।