Bengal latest weather update: রবিবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হবে বাংলায়, কতটা ভাসবে আপনার জেলা? - Bengali News | Storms and rains will begin in West Bengal from Sunday on 28 Feb 2026 - 24 Ghanta Bangla News
Home

Bengal latest weather update: রবিবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হবে বাংলায়, কতটা ভাসবে আপনার জেলা? – Bengali News | Storms and rains will begin in West Bengal from Sunday on 28 Feb 2026

Spread the love

কলকাতা: চড়চড়িয়ে বাড়ছে গরম। মার্চের শুরুতেই দোল। আর তার আগেই গরম কতটা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে আলিপুর আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হবে। কোথায়-কোথায় হবে এই বৃষ্টি? এমনকী, রয়েছে সামান্য ঝড়েরও পূর্বাভাস। কোন জেলায় হবে এই ঝড় বৃষ্টি? আর কোন-কোন জেলা শুখা যাবে, বিস্তারিত সবটা।

আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু উত্তরবঙ্গে আগামী দু”দিন পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ শনিবার দার্জিলিং-আলিপুরদুয়ার,কালিম্পংয়ে ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামিকাল অর্থাৎ রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন মানে সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। খানিক কুয়াশার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। তিনদিন পরে উত্তরবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়বে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও আগামী তিন দিনের বার বার সম্ভাবনা। কলকাতা তাপমাত্রা সর্বোচ্চ ৩২ এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি আশেপাশে থাকবে। রাতের যে শিরশিরানি ভাব অনুভূত হত, পুরোপুরিভাবে হারানোর পথে। দক্ষিণবঙ্গের আবহাওয়াও আজ শুষ্ক থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন এমনই আবহাওয়া থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *