West Bengal News Today Live: শনিবার থেকে শুনানি, তার আগেই একগুচ্ছ বাংলাদেশিকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার নির্দেশ – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news 25th December
এসআইআর-এর প্রথম পর্ব শেষে এবার শুনানি শুরু হওয়ার কথা আগামী শনিবার থেকে। তার আগে ভোটার তালিকা থেকে বেশ কয়েকজন বাংলাদেশির নাম বাদ দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে কিছুদিন আগে। এবার শুনানির আগে আরও ১০ জন ধৃত বাংলাদেশির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হল সিইও দফতরকে। নির্দেশ এসেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। ইমিগ্রেশনের সময় ধৃতদের কাছ থেকে এই রাজ্যের জাল ভোটার কার্ড এবং অন্যান্য নথি পাওয়া যায়। বাংলাদেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও এরা ভারতীয় নথি জাল করে এই রাজ্যের বাসিন্দা হিসেবে বাস করছিলেন বলে জানিয়েছে FRRO।