Latest Weather Update: কুয়াশার চাদরে ঢাকা শহর, তবে দোলে শুরু হবে অন্য 'খেলা', জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট - Bengali News | Weather Update: Temperature will rise From Holi, Temp will rise to 35 Degree, Know Latest Update - 24 Ghanta Bangla News
Home

Latest Weather Update: কুয়াশার চাদরে ঢাকা শহর, তবে দোলে শুরু হবে অন্য ‘খেলা’, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট – Bengali News | Weather Update: Temperature will rise From Holi, Temp will rise to 35 Degree, Know Latest Update

Spread the love

রঙের উৎসবে এখন থেকেই মাতোয়ারা সবাই।Image Credit: PTI

কলকাতা: শীতের একটা বেশ শিরশিরানি রয়েছে সকাল থেকে। কুয়াশায় ঢাকা পড়েছে নিউটাউন, সল্টলেক, বিধাননগর, বাগুইহাটি, এয়ারপোর্ট সহ শহরের একটা বড় অংশই। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারিতেই শীতের ‘দ্য এন্ড’ হয়ে যাবে। মার্চ মাস থেকেই গরম বাড়বে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দোলের আগে থেকে গরম বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে দিন-রাতের তাপমাত্রা।  দোলে ৩৫ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের পারদ। ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রা।

রাতের শিরশিরানি পুরোপুরিভাবে হারানোর পথে।  আজ আবার ২০ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির ঘরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৩১ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়াও আজ শুষ্ক থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সাতদিন এমনই আবহাওয়া থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও দু-এক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।  দিনের তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রির ঘরে। আজ স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকতে পারে তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *