Earthquake: আবার ভূমিকম্প হল সিকিম-দার্জিলিংয়ে, বড় বিপর্যয়ের ওয়ার্নিং বেল দিচ্ছে প্রকৃতি? - Bengali News | 16 Earthquakes in one day in Sikkim, Tremors Felt in Darjeeling too, Is it Warning Bell for Big Disaster? - 24 Ghanta Bangla News
Home

Earthquake: আবার ভূমিকম্প হল সিকিম-দার্জিলিংয়ে, বড় বিপর্যয়ের ওয়ার্নিং বেল দিচ্ছে প্রকৃতি? – Bengali News | 16 Earthquakes in one day in Sikkim, Tremors Felt in Darjeeling too, Is it Warning Bell for Big Disaster?

Spread the love

গ্যাংটক: কাঁপুনি যেন আর থামছেই না। সিকিমে কি বড়সড় কোনও বিপর্যয় নামতে চলেছে? বড় ভূমিকম্পের ইঙ্গিত মিলছে? ধারাবাহিক ভূমিকম্পে কেঁপেই চলেছে সিকিম। আর সিকিমের ভূমিকম্পে কাঁপছে উত্তরবঙ্গও। আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ।

আজ সকালে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দার্জিলিংয়ে। ভূমিকম্পের মাত্রা বেশি না  হলেও বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা অত্যন্ত উদ্বিগ্ন এই ঘনঘন ভূমিকম্প নিয়ে। জানা গিয়েছে, গতকালও সিকিমের মঙ্গনে ৩.৯ ও ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভোর চারটে নাগাদ এই ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। গতকাল একদিনেই ১৬ বার ভূমিকম্প হয়েছে সিকিমে।

এর আগে ফেব্রুয়ারির শুরুতেও টানা ভূমিকম্প হচ্ছিল পড়শি রাজ্যে। ৪ দিনে ৪০ বারের বেশি ভূমিকম্প হয়েছিল। ফের ঘনঘন ভূমিকম্প শুরু হওয়াতেই  ভূবিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এটা  বড় ভূমিকম্পের ‘ফোরশক’ নয়তো? বড় কোনও ভূমিকম্প হওয়ার আগে অনেক সময় এমন ছোট ছোট ভূমিকম্প হয়। প্রকৃতির ওয়ার্নিং বেল এটা। সিকিমে ২০১১ সালে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই মুহূর্তে ঘনঘন ভূমিকম্প হওয়ায় আতঙ্কে সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *