হাওড়ায় প্রোমোটার খুনে মুখ খুললেন ফিরহাদ, কী বললেন? - Bengali News | What does West Bengal minister Firhad Hakim say about promoter murdered in Howrah? - 24 Ghanta Bangla News
Home

হাওড়ায় প্রোমোটার খুনে মুখ খুললেন ফিরহাদ, কী বললেন? – Bengali News | What does West Bengal minister Firhad Hakim say about promoter murdered in Howrah?

উত্তর হাওড়ার পিলখানায় রাস্তায় এক প্রোমোটারকে গুলি করে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় রাজনৈতিক তরজা বাড়ছে। খুনে মূল অভিযুক্ত হারুন খানের তৃণমূল যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের একাধিক ছবি সামনে এসেছে। হারুন ও রোহিত গুলি করে খুন করে সফিক খান নামে ওই প্রোমোটারকে। তাদের পালাতে সাহায্য করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অধরা হারুন ও রোহিত। এই নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পিলখানার ঘটনায় মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। একইসঙ্গে বিচারবিভাগের কাছে তাঁর আবেদন, অস্ত্র মামলায় যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা যেন সহজে জামিন না পেয়ে যায়। পুলিশকে আরও সক্রিয় হতে ফিরহাদের বার্তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *