EPFO: সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, লাখ লাখ গ্রাহকের জন্য বড় সিদ্ধান্ত EPFO-র - Bengali News | EPFO Update: money will be directly Deposited to Bank Account, EPFO Money auto Refund - 24 Ghanta Bangla News
Home

EPFO: সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, লাখ লাখ গ্রাহকের জন্য বড় সিদ্ধান্ত EPFO-র – Bengali News | EPFO Update: money will be directly Deposited to Bank Account, EPFO Money auto Refund

Spread the love

প্রতীকী চিত্র।Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

নয়া দিল্লি: লাখ লাখ গ্রাহকের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত ইপিএফও-র। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা অ্যাকাউন্টের টাকা এবার আসতে চলেছে গ্রাহকদের অ্যাকাউন্টে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ৭.১১ লক্ষ ইন-অ্যাকটিভ ইপিএফও অ্যাকাউন্টের টাকা পাঠানো হবে গ্রাহকদের অ্যাকাউন্টে। ১ হাজার টাকা বা তার কম ব্যালেন্স রয়েছে যে অ্যাকাউন্টগুলিতে, সেখানে কোনও আবেদন ছাড়াই সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।

রিপোর্ট অনুযায়ী, ইপিএফও-তে সাত লক্ষেরও বেশি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ৩০.৫২ কোটি টাকা পড়ে রয়েছে। এই টাকাই ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করছে ইপিএফও। ইন-অ্যাকটিভ ইপিএফও অ্যাকাউন্টে পড়ে থাকা সরাসরি আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এর জন্য কোনও ফর্ম ফিল আপ করতে হবে না বা ইপিএফও অফিসে যেতে হবে না।

শ্রম মন্ত্রক জানিয়েছে, ৭.১১ লক্ষ নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট, যেখানে ১ হাজার টাকা বা তার কম ব্যালেন্স রয়েছে, সেই অ্যাকাউন্টের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। যদি ইপিএফও গ্রাহক বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে তা আইনত উত্তরাধিকারীকে দেওয়া হবে।

কখন ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ইন-অ্যাকটিভ হয়ে যায়?

যদি ৩৬ মাস ধরে ইপিএফ অ্যাকাউন্টে কোনও টাকা না জমা পড়ে, তাহলে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। কম ব্য়ালেন্স থাকলে, চাকরি পরিবর্তন, অবসর গ্রহণ করলে অ্যাকাউন্ট ইন-অ্যাকটিভ হয়ে যাবে।

আগামী অর্থবর্ষ থেকে ইপিএফও ৩.০ চালু হচ্ছে। এতে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আরও সহজ হবে। মাত্র ৩ দিনে ক্লেম সেটেল হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *