Yuva Sathi: কলকাতাতেই ২ লক্ষের বেশি, যুব সাথীতে রাজ্যে এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে? - Bengali News | Over 2 lakh people fill up form for Yuva sathi scheme in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Yuva Sathi: কলকাতাতেই ২ লক্ষের বেশি, যুব সাথীতে রাজ্যে এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে? – Bengali News | Over 2 lakh people fill up form for Yuva sathi scheme in Kolkata

Spread the love

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়াImage Credit: TV9 Bangla

কলকাতা: শাসকদলকে নিশানা করছে বিরোধীরা। রাজ্যে বেকারের সংখ্যা নিয়ে কটাক্ষ করছে। এরই মধ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুব সাথী প্রকল্পে আবেদনের সংখ্যা। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু কলকাতাতেই যুব সাথী প্রকল্পে আবেদনের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আর রাজ্যজুড়ে ৯ দিনে আবেদনের সংখ্যা ৬১ লাখের বেশি। আবেদনের দিক থেকে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ জেলা।

১ এপ্রিল থেকে মাধ্য়মিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের যুব সাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেবে রাজ্য সরকার। ১৫ ফেব্রুয়ারি থেকে যুব সাথী প্রকল্পের জন্য ফর্ম পূরণ শুরু হয়েছে। প্রথম ৯ দিনে কলকাতায় ২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এখনও ৩ দিন আবেদন করা যাবে। স্বাভাবিকভাবে আবেদনের সংখ্যা বাড়বে। যুব সাথীতে আবেদনের এই সংখ্যা দেখে অনেকে বলছেন, শহরেও যে বেকারত্বের হার উর্ধ্বমুখী, তা এই আবেদনের সংখ্যায় স্পষ্ট। 

রাজ্যজুড়ে প্রথম ৯ দিনে অফলাইন এবং অনলাইন মিলিয়ে আবেদন জমা পড়েছে ৬১.১৭ লাখ। আবেদনের দিক থেকে মুর্শিদাবাদ এক নম্বরে রয়েছে। এই জেলায় আবেদনকারীর সংখ্যা ৪.৮২ লাখ। পিছিয়ে নেই দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা জেলাও। এই দুই জেলায় আবেদনের সংখ্যা যথাক্রমে ৪.৬ লাখ এবং ৩.৯৫ লাখ। তবে কালিম্পংয়ে আবেদনের সংখ্যা এখনও সব থেকে কম। এই জেলায় যুব সাথীতে আবেদনকারী মাত্র ১৫ হাজারের মতো।

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পে আবেদনের সংখ্যা রাজ্যে কত পৌঁছবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্যে বেকারের সংখ্যা নিয়ে খোঁচা দিচ্ছে বিরোধীরা। শাসকদলের অবশ্য যুক্তি, বেকার যুবক-যুবতীদের যাতে চাকরির ফর্ম পূরণের জন্য পরিবারের কাছে হাত পাততে না হয়, তাই এই সাহায্য। শাসক-বিরোধী চাপানউতোরের মধ্যেই বেড়ে চলেছে যুব সাথীতে আবেদনের সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *