লন্ডনের রাস্তায় হাত ধরাধরি, কে কৃতির নতুন প্রেমিক? - Bengali News | From Past Link Ups To Kabir Bahia – A Look At Kriti Sanon’s Rumoured Relationships - 24 Ghanta Bangla News
Home

লন্ডনের রাস্তায় হাত ধরাধরি, কে কৃতির নতুন প্রেমিক? – Bengali News | From Past Link Ups To Kabir Bahia – A Look At Kriti Sanon’s Rumoured Relationships

Spread the love

বলিউডে প্রেম কি আর লুকিয়ে রাখা যায়? যতই আড়াল করা হোক, ক্যামেরায় ঠিক কোনও না কোনও সময় ধরা পড়েই যায়। আর এবার নিউইয়র্কের রাস্তায় ক্যামেরাবন্দি হলেন কৃতি শ্যানন। লন্ডনের রাস্তায় এক তরুণের হাত ধরে হাঁটার ভিডিয়ো ঘিরে সরগরম নেটদুনিয়া। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, কৃতি এবং কবীর বাহিয়া হাঁটছেন একে অপরের হাত ধরে, মুখে হাসি, নিজেদের কথায় মগ্ন। আশপাশে কে দেখছে, তা নিয়ে যেন বিশেষ ভাবনা নেই। একসময় কবীর ক্যামেরা লক্ষ্য করেন বটে, কিন্তু হাত ছাড়েন না। এই নির্ভীক ভঙ্গিই জল্পনায় ঘি ঢেলেছে।

জানেন কবীরের পরিচয়? ব্রিটেনের এক ব্যবসায়ী পরিবারে তাঁর বড় হয়ে ওঠা। সুত্রের খবর ‘ওয়ার্ল্ডওয়াইড এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা তিনি। তাঁর বাবা কুলজিন্দর বাহিয়া ব্রিটেনের জনপ্রিয় ভ্রমণ সংস্থার কর্ণধার। অর্থাৎ আর্থিক ও সামাজিক পরিচিতি—দুদিক থেকেই তিনি প্রতিষ্ঠিত।

কৃতির সঙ্গে তাঁর নাম প্রথমবার জড়ায় বেশ কয়েক মাস আগে, অভিনেত্রীর ৩৪তম জন্মদিন ঘিরে। সেই সময় থেকেই ফিসফাস শুরু। তারপর বোন নূপুর স্যাননের বিয়েতে কবীরের উপস্থিতি আরও সন্দেহ ঘনীভূত করে। গায়ক Stebin Ben-এর সঙ্গে নূপুরের বিয়ের অনুষ্ঠানের ছবিতে কৃতি-কবীরের ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি কারও।

নিজের সম্পর্ক নিয়ে কোনও দিনই আলোচনা করেননা কৃতি। কেরিয়ারের শুরুর দিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের-এর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। একসঙ্গে কাজ করার সময় তাঁদের রসায়ন নিয়ে জোর চর্চা হয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও দুজনেই সে সময় সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। পরে সুশান্তের অকাল প্রয়াণের পর কৃতি একাধিকবার আবেগঘন পোস্টে তাঁর স্মৃতিচারণ করেন, যা পুরনো গুঞ্জনকে আবার সামনে আনে।
এর পর শোনা যায় দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। একটি বড় বাজেটের ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই সম্পর্কের জল্পনা শুরু। এমনকি এক টেলিভিশন অনুষ্ঠানে মজার ছলে তাঁদের ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্যও ভাইরাল হয়। যদিও পরে দুজনের পক্ষ থেকেই জানানো হয়, তাঁরা কেবল ভাল বন্ধু। আরও একসময় ব্যবসায়ী গৌরব অরোরার সঙ্গেও কৃতির নাম জড়ায়। তবে সে সম্পর্ক নিয়েও কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী।

এবারেও মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। সত্যিই কী প্রেম করছেন তাঁরা সেই উত্তর সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *