South 24 Parganas: প্রেমিকাকে খুন করে কর্নাটকে পালিয়েও শেষ রক্ষা হল না! – Bengali News | South 24 parganas He killed his girlfriend and fled to Karnataka, but was not saved in the end!
দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের ভাড়া বাড়িতে বিবাহিত প্রেমিকাকে খুন করে কর্নাটকে পালিয়েও শেষ রক্ষা হল না।গ্রেফতার প্রেমিক। বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খুন করে হাওড়ায় পালিয়ে গিয়ে মোবাইলের সিম বদল করে কর্নাটকে দ্বিতীয় স্ত্রী কাছে গিয়ে আত্মগোপন করেছিল জয়নগরের বকুলতলা থানা এলাকার বাগমারি গ্রামের যুবক মাসাদুর রহমান মোল্লা। যদিও সেখানে শেষ রক্ষা হয়নি। মোবাইলের টাওয়ার লোকেট করেই জয়নগর থানার পুলিশ কর্নাটকে অভিযান চালিয়ে ১৮ তারিখ গ্রেফতার করেছে মাসাদুর রহমান মোল্লাকে।
শনিবার জয়নগরে নিয়ে আসা হয়। এরপর শনিবার ধৃত ওই যুবককে পাঠানো হয়েছে বারুইপুর মহকুমা আদালতে। ধৃত যুবক জানিয়েছে,তার হাতে খুন হওয়া আঞ্জুয়ারা(২৩) বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল।আর সেই কারণেই দু’জনের মধ্যে অশান্তি হয়। সেই অশান্তির জন্যই শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় কর্ণাটকে।এই ঘটনায় খুন হওয়া আঞ্জুয়ারার পরিবার ধৃতের কঠোর শাস্তি দাবি করেছে। জানা গিয়েছে মন্দিরবাজার এলাকায় বাপের বাড়ি আঞ্জুয়ারার শ্বশুর বাড়ি ছিল বারুইপুর থানার সূর্য্যপুরে।
বাড়িতে স্বামী ও দুই শিশু সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে মাস চারেক আগে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের মষ্টিকারি গ্রামে স্বামী ও স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল।আর সেখানেই খুনের ঘটনাটি ঘটেছে।