Paschim Medinipur: বিজেপির ‘গৃহ সম্পর্ক’ অভিযানে ধুন্ধুমার, নেতাদের সামনেই হাতাহাতি - Bengali News | BJP's 'Griha Sampak' campaign sees chaos, scuffles in front of leaders - 24 Ghanta Bangla News
Home

Paschim Medinipur: বিজেপির ‘গৃহ সম্পর্ক’ অভিযানে ধুন্ধুমার, নেতাদের সামনেই হাতাহাতি – Bengali News | BJP’s ‘Griha Sampak’ campaign sees chaos, scuffles in front of leaders

Spread the love

মেদিনীপুর: নারায়ণগড়ে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ অভিযানে ধুন্ধুমার। নেতাদের সামনেই হাতাহাতিতে জড়াল দুই গোষ্ঠী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার চরম আকার নিল। শনিবার মকরামপুরের মুড়াকাটা এলাকায় দলের ‘গৃহ সম্পর্ক অভিযান’ চলাকালীন প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন গেরুয়া শিবিরের কর্মীরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
ঘটনার সূত্রপাত মকরামপুরের মুড়াকাটা এলাকায়।

অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখেই মন্ডল সভাপতির নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রাজ্য নেতৃত্ব তথা বিধানসভা ইনচার্জ সঞ্জীব মাহাতো এবং মন্ডল সভাপতি সত্যজিৎ দে-র উপস্থিতিতেই এই কর্মসূচি চলছিল। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা এসে ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, কর্মসূচির বিষয়ে তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি।

কথাকাটাকাটি মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। দলের শীর্ষ নেতাদের সামনেই দুই গোষ্ঠী একে অপরের ওপর চড়াও হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত নারায়ণগড় থানার পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। সাংগঠনিক সমন্বয়হীনতা নাকি আদি-নব্য দ্বন্দ্ব, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *