National Highways Toll Plaza: আর ক্যাশে পেমেন্ট হবে না, ১ এপ্রিল থেকে গাড়ির জন্য চালু হচ্ছে নতুন নিয়ম - Bengali News | No More Cash Payment at National Highways Toll Plaza, from 1 April Toll Payment to get Fully Digitized - 24 Ghanta Bangla News
Home

National Highways Toll Plaza: আর ক্যাশে পেমেন্ট হবে না, ১ এপ্রিল থেকে গাড়ির জন্য চালু হচ্ছে নতুন নিয়ম – Bengali News | No More Cash Payment at National Highways Toll Plaza, from 1 April Toll Payment to get Fully Digitized

Spread the love

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষ থেকে নতুন নিয়ম। জাতীয় সড়কগুলিতে আর নগদ বা ক্যাশে পেমেন্ট করতে পারবেন না। আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। দেশের সমস্ত জাতীয় সড়কে আর নগদে লেনদেন হবে না। ফ্যাসট্য়াগ (FASTag) না থাকলে অনলাইনে ইউপিআই পেমেন্টই একমাত্র অপশন থাকবে টোল ট্যাক্স দেওয়ার।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে শুক্রবারই জানানো হয় যে ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া (NHAI) দেশের সমস্ত জাতীয় সড়কে টোল সিস্টেমে নগদে লেনদেন করা বন্ধ করে দিচ্ছে। নতুন অর্থবর্ষের শুরু থেকে, অর্থাৎ ১ এপ্রিল থেকে সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে জাতীয় সড়কে টোল সিস্টেম।

এবার থেকে ফ্যাসট্যাগ বা ইউপিআই-র মাধ্যমেই ডিজিটাল পেমেন্ট করতে হবে। টোল প্লাজাগুলিতে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু করা হবে। এতে টোল প্লাজাগুলিতে ব্যস্ত সময়ে ভিড় কমবে। নগদে লেনদেনের ঝামেলাও থাকবে না।  যাতায়াত আরও সহজ হবে।

বর্তমানে ৯৮ শতাংশ ডিজিটাইজেশনের কাজই হয়ে গিয়েছে। এখন রেভেনিউ বা রাজস্বও অনলাইনে চেক করা হয়। যেখানে ২০১৫-১৬ সালে দেশের সমস্ত টোল প্লাজা থেকে ৪৮.৬৬ কোটি টাকা আয় হয়েছিল, সেখানেই ২০২৫-২৬ সালে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ১৮৩.০৭ কোটি টাকায়। চলতি অর্থবর্ষের ১ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৫০,৩৪৫.১০ কোটি টাকা টোল প্লাজা থেকে আয় হয়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশই ইলেকট্রনিক্য়ালি সংগ্রহ বা কালেক্ট করা হয়েছে। সমস্ত ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজায় ইউপিআই পেমেন্ট চালু করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান জাতীয় সড়ক ফি নিয়ম অনুযায়ী,  বৈধ ফ্যাসট্যাগ (FASTag) ছাড়া কোনও গাড়ি যদি টোল প্লাজা পার করে, তাহলে দ্বিগুণ ফি দিতে হয়। ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ১.২৫ গুণ ফি দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *