Donald Trump: কিছুতেই সুপ্রিম রায় মানবেন না! রাতারাতি আবার শুল্ক বাড়িয়ে দিলেন, এখন কত শুল্ক হল? - Bengali News | US President Donald Trump Hikes Global Tariff from 10 Percent to 15 Percent After US Supreme Court Rules - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: কিছুতেই সুপ্রিম রায় মানবেন না! রাতারাতি আবার শুল্ক বাড়িয়ে দিলেন, এখন কত শুল্ক হল? – Bengali News | US President Donald Trump Hikes Global Tariff from 10 Percent to 15 Percent After US Supreme Court Rules

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI

ওয়াশিংটন: ট্রাম্পের মনমর্জি চলছেই। মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েও থামছেন না প্রেসিডেন্ট। তাঁর আন্তর্জাতিক শুল্ক নীতিকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলতেই তিনি সমস্ত দেশের উপরে ১০ শতাংশ করে শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন। রাত পোহাতেই বেড়ে গেল সেই শুল্ক। ট্রাম্প জানালেন, ১০ শতাংশ নয়, সমস্ত দেশকে ১৫ শতাংশ করে শুল্ক দিতে হবে আমেরিকার সঙ্গে বাণিজ্য় করার জন্য।

নিজের সোশ্যাল হ্য়ান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “মার্কিন সুপ্রিম কোর্টে শুল্ক নিয়ে অত্য়ন্ত খারাপ এবং আমেরিকা বিরোধী যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, তার প্রেক্ষিতে আমি, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে অবিলম্বে সমস্ত দেশের উপর, যারা বহু দশক ধরে আমাদের লুটে নিচ্ছে, তাদের উপরে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করছি।”

ট্রাম্প আরও জানিয়েছেন যে আগামী কয়েক মাসে মার্কিন প্রশাসন ট্যারিফ বা শুল্ক নিয়ে সিদ্ধান্ত নেবে এবং আইনিভাবে স্বীকৃত শুল্ক চালু করবে।

প্রসঙ্গত, শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। প্রেসিডেন্ট নিজের ক্ষমতার সীমা পার করে গিয়েছেন ইমার্জেন্সি শক্তি ব্যবহার করে, যা শুধুমাত্র জাতীয় ইমার্জেন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *