অশোকনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ধূপকাঠির কারখানায়, পুজোর মুখে মাথায় হাত কর্মীদের
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলের কর্মীদের। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।