রাজ্য সরকারের ঘাড়েও দোষ চাপালেন স্পিকার! – Bengali News | Biman Banerjee on assembly session
গত ৫ বছরে বিধানসভার অধিবেশন চলাকালীন এই ছবি বারবার দেখা গিয়েছে। আর আসন্ন ভোটের আগে বিধানসভার অধিবেশন নিয়েই আক্ষেপ শোনা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিরোধী বিজেপিকে নিশানা করলেন। তাৎপর্যপূর্ণভাবে, অধিবেশন বেশিদিন না চলার জন্য রাজ্য সরকারের ঘাড়েও দোষ চাপালেন স্পিকার। তাঁর মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি।
বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা বিধানসভাকে কাজে লাগাতে পারল না। বিধানসভা সরকারকে চেপে ধরার জায়গা। সরকারের ত্রুটি বিচ্যুতি উল্লেখ করার জায়গা। সেই জায়গার সুযোগটা ওরা নিতে পারল না। আমি বুঝতে পারি না, ওয়াক আউট করে কী লাভ হচ্ছে ওদের। ওয়াক আউট করলে হয়ত কাগজে একটা খবর বেরবে। কিন্তু, সেই ওয়াক আউট করার ফলে গুরুত্বপূর্ণ বিষয়টা বাদ চলে গেল। যেটা আমাদের রেকর্ডে থাকত, সেটা হল না।”