Central force: ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে শাহের মন্ত্রক, কত কম্পানি বাহিনী আসছে? - Bengali News | Union home ministry decides to deploy CAPFs for legislative assembly election in West Bengal - 24 Ghanta Bangla News
Home

Central force: ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে শাহের মন্ত্রক, কত কম্পানি বাহিনী আসছে? – Bengali News | Union home ministry decides to deploy CAPFs for legislative assembly election in West Bengal

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তবে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১ মার্চ থেকেই বাংলায় চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। সবমিলিয়ে আপাতত ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। সেই নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যকে বার্তা পাঠিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ মার্চ বাংলায় আসবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ওই ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ থাকবে ১১০ কোম্পানি। এছাড়া বিএসএফ ৫৫ কোম্পানি, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি এবং এসএসবি ২৭ কোম্পানি থাকছে।

এরপর আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসবে। তার মধ্যে সিআরপিএফ থাকবে ১২০ কোম্পানি। এছাড়া বিএসএফ ৬৫ কোম্পানি, সিআইএসএফ ১৬ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি এবং এসএসবি ১৯ কোম্পানি থাকছে।

রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনার জন্য রাজ্যকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। জানা গিয়েছে, আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *