কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নজরদারিতে বিশেষ ব্যবস্থা, থাকছে ডিজিটাল গাইড সিস্টেম - 24 Ghanta Bangla News
Home

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নজরদারিতে বিশেষ ব্যবস্থা, থাকছে ডিজিটাল গাইড সিস্টেম

Spread the love

বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে মাত্রাতিরিক্ত ভিড় হয় তারাপীঠে। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তার আগেই এই ভক্তদের নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ করল বীরভূম জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছাড়াও পুরো চত্বরকে মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে। সেই সঙ্গে থাকছে ‘ফেস রিকগনাইজ ক্যামেরা’। তাতেই ধরা পড়বে পুলিশের খাতায় নাম থাকা দুষ্কৃতীরা। এরই পাশাপাশি পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে ডিজিটাল গাইড সিস্টেম। ফলে কোনও রকম সমস্যা ছাড়াই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন তারাপীঠে আসা ভক্তরা। এরই পাশাপাশি অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তারাপীঠে ঢোকার বিভিন্ন রাস্তায় থাকছে ‘নো এন্ট্রি’। কৌশিকী অমাবস্যায় আসা পুণ্যার্থীদের সুবিধার জন্য, বুধবার থেকেই এই নিয়ম চালু হবে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *