অভিষেকের পাশে দাঁড়িয়ে প্রতীক-উর, তখন খবরই এল সিপিএম বহিষ্কারের – Bengali News | Pratik Ur was standing next to Abhishek when the news of his expulsion from CPM came.
কলকাতা: সিপিএম থেকে বহিষ্কার করা হল তরুণ নেতা প্রতীক-উর রহমানকে। মাতৃভাষা দিবসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মা-মাটি-মানুষের পথে ‘বিদ্রোহী’ সিপিএম নেতা প্রতীক-উর রহমান। যখন আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে প্রতীক-উর দাঁড়িয়ে, তখন সিপিএমের পার্টি অফিস থেকে প্রতীক-উরের বহিষ্কারের খবর এল। জল্পনা সত্যি করে রেজ্জাক-ঋতব্রতদের পথেই হাঁটলেন প্রতীক উর। এবার লাল ঝান্ডা ছেড়ে ঘাস ফুল শিবিরে প্রতীক-উর!