কালীপুজোর দিন এই কাজ করলেই ঘুরবে ভাগ্যের চাকা, পূরণ হবে স্বপ্ন - Bengali News | This tips should follow on kali puja to get blessed from god - 24 Ghanta Bangla News
Home

কালীপুজোর দিন এই কাজ করলেই ঘুরবে ভাগ্যের চাকা, পূরণ হবে স্বপ্ন – Bengali News | This tips should follow on kali puja to get blessed from god

Spread the love

কথায় বলে মা কালীর কাছে সকল ভক্ত সমান। ভক্তিভরে মাকে যেই ডেকেছে, সেই নাকি মায়ের আশীর্বাদ পেয়েছেন। খালি হাতে মা ফেরাননি কাউকেই। যে খোলা মনে, নিঃস্বার্থ ভাবে মায়ের প্রার্থনা করেন তাঁর কাছেই ধরা দেন দেবী কালিকা। নিজের ভক্তদের রোগ, শত্রু, আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করেন দেবী। মনে করা হয় এই দিন এমন কিছু উপাচার আছে যা নিষ্ঠাভরে পালন করলে, খুশি হন দেবী। তাঁর কৃপা দৃষ্টি আশির্বাদ হয়ে বর্ষীত হবে আপনার এবং আপনার পরিবারের উপরে। কালী পুজোর দিন কী কী করলে তুষ্ট হবেন মা, রইল বিশেষ কিছু নিয়মাবলি।

১। কালী পূজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘি-এর প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন, খেয়াল রাখতে হবে সেটা যেন কোনও ভাবেই নিভে না যায়।

২। কালী পূজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচ-মুখী প্রদীপ জ্বালুন।

৩। কালী পূজার উপবাস যাঁরা করেন, তাঁরা পূজার পরের দিন ব্রাহ্মণ ভোজন করান, তাতে ফল খুব ভাল পাবেন।

৪। কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করুন।

৫। কালী পূজার দিন সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। মনের আশা পূর্ণ হবে।

৬। কোনও মন্দিরে একটি খাড়া দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *