Weather Update: আর মাত্র ৪ দিন! প্রবল গরমে পুড়তে পারে বাংলা, আবহাওয়ার বড় আপডেট - Bengali News | Temperatures in Kolkata rise in february said by Alipore weather office - 24 Ghanta Bangla News
Home

Weather Update: আর মাত্র ৪ দিন! প্রবল গরমে পুড়তে পারে বাংলা, আবহাওয়ার বড় আপডেট – Bengali News | Temperatures in Kolkata rise in february said by Alipore weather office

কলকাতা: পারদের নামা-ওঠা চলছেই। সামান্য কমল রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না। আগামী সপ্তাহেই আর ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের শিরশিরানি দ্রুত উধাও হওয়ার পথে। ২০ ফেব্রুয়ারি থেকে অনেকটাই চড়বে পারদ। ৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা।

জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ১৬ই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া অউিস।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শীতের আমেজ ধীরে ধীরে কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। পরবর্তী সপ্তাহে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি

উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা?

উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।

উইকেন্ডে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা সহ নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এই উইকেন্ডে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *