T20 World Cup : আরবকে হারিয়ে সুপার এইটের আশায় বেঁচে রইল আফগানরা! - Bengali News | Afghanistan beats UAE by 5 wickets and theyre still alive for super eight - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup : আরবকে হারিয়ে সুপার এইটের আশায় বেঁচে রইল আফগানরা! – Bengali News | Afghanistan beats UAE by 5 wickets and theyre still alive for super eight

Spread the love

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরশাহীকে হারিয়ে এখনও সুপার এইটে যাওয়ার আশা রইল আফগানদের। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ৫ উইকেটে আরবকে হারিয়ে দিলেন রশিদ খানরা। এই ম্যাচ আফগানদের কাছে জরুরি ছিল। এই ম্যাচে হারলে সুপার এইটের যুদ্ধ থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হত রশিদদের। গতকালই বন্ধু দেশ ভারতের পাক বধের পর উদযাপনে শামিল হয়েছিলেন আফগানরা। এরপর তাঁদের নিজেদের জয়ও স্বস্তি দেবে তাঁদের।

এদিন টসে জিতে আরবকে ব্যাট করতে পাঠায় আফগানরা। শুরুর দুই ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরব। শুরুতেই আউট হয়ে যান অরিয়াংশ শর্মা ও মহম্মদ ওয়াসিম। তারপরেই আরব ইনিংসের হাল ধরেন আলিশান শরাফু ও শোহেব খান। ৩১ বলে ৪০ রান করে মুজিব উর রহমানের বলে ক্যাচ আউট হয়ে যান শরাফু। ৪৮ বলে ৬৮ করেছেন শোহেব। আফগান বোলার আজমতউল্লাহ ওমরজাই ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাঁর সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরব দল। মুজিব পেয়েছেন ২ উইকেট। রশিদ খান পেয়েছেন একটি উইকেট। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আরব তুলেছিল ১৬০ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান গুরবাজ। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি । আর এক ওপেনার ইব্রাহিম জাদরান ৪১ বলে করেছেন ৫৩ রান। ব্যাটে-বলে সুপারহিট পারফরম্যান্স করেছেন ওমরজাই। তাঁর ২১ বলে ৪০ রানের ইনিংসে ভর করেই চার বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

আফগানিস্তান এই জয়ের ফলে রইল তৃতীয় স্থানে। তিন ম্যাচের তিনটিটেই জিতে সুপার এইটে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দুই দলেরই শেষ ম্যাচ কানাডার বিরুদ্ধে। আফগানরা চাইবেন কানাডার বিরুদ্ধে জিততে। নিউজিল্যান্ড কানাডার বিরুদ্ধে হেরে পয়েন্ট নষ্ট করলেই আফগানিস্তান উঠে যাবে সুপার এইটে। এই অঙ্ক নিয়ে আপাতত জমজমাট গ্ৰুপ ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *