India Host AI Impact Summit: দিল্লির বুকে আন্তর্জাতিক স্তরে AI-আলোচনা, মোদীর হাত ধরেই শুরু হবে নয়া অধ্যায় - Bengali News | India Hosts AI Impact Summit at Bharat Mandapam in Delhi - 24 Ghanta Bangla News
Home

India Host AI Impact Summit: দিল্লির বুকে আন্তর্জাতিক স্তরে AI-আলোচনা, মোদীর হাত ধরেই শুরু হবে নয়া অধ্যায় – Bengali News | India Hosts AI Impact Summit at Bharat Mandapam in Delhi

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI

নয়াদিল্লি: মোদীর হাত উদ্বোধন হবে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার নয়া অধ্যায়। সোমবার নয়াদিল্লির ভারত মন্ডপমে ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’র সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ‘এআই ইমপ্যাক্ট সামিট’। ১৬ ফেব্রুয়ারি, সোমবার উদ্বোধন, চলবে টানা চারদিন। যাতে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্য়াতনামা ব্যক্তিত্বরা। গতি পাবে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা।

এদিন উদ্বোধনের পূর্বে ‘এআই ইমপ্য়াক্ট সামিট’ নিয়ে নিজের প্রত্যাশা জনগণের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, “এই সামিটের জন্য আমি বিশ্বের সকল রাষ্ট্রনেতা, শিল্পপতি, নীতিনির্ধারক, গবেষক এবং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রযুক্তিপ্রেমীদের আন্তরিকভাবে স্বাগত জানাই। এই সামিট সকলের কল্যাণে, সকলের সুখের, যা মানবসমাজের অগ্রগতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর কথা বলবে।”

নয়াদিল্লি সূত্রে খবর, শুধুই শিল্পপতি বা মন্ত্রী-আমলারা নয়, এই সম্মেলনে যোগ দিতে চলেছেন বিশ্বের ১৩টি দেশের প্রতিনিধিরাও। সুতরাং বলা যেতে পারে, নয়াদিল্লির বুকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে এ যেন এক আস্ত আন্তর্জাতিক সম্মেলন। যাতে যোগ দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজাকিস্তান এবং আফ্রিকার রাষ্ট্রীয় প্রতিনিধিরা। অনুমান করা হয়েছে, এই সম্মেলনে প্রতিদিন প্রায় আড়াই লক্ষ মানুষ দর্শক হিসাবে অংশগ্রহণ করবেন। বক্তৃতা করবেন ৩ হাজারের অধিক বিশিষ্ট ব্যক্তি।

সম্প্রতি ভারতের এআই বিপ্লবকে সাদরে স্বাগত জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বলেছিলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতি মুহূর্তে আমাদের অর্থনীতি এবং সমাজনীতিতে প্রভাব তৈরি করছে। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের মতো কর্মসূচি শুরু করেছে। আমার বিশ্বাস এই কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে চলা এআই-বিপ্লবে ভারতও সামিল হয়ে যাবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *