Yuva Sathi News: 'বেকার যুবদের পালস বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী', বললেন শশী - Bengali News | Minister Sasi Panja comment on Yuva Sathi West Bengal - 24 Ghanta Bangla News
Home

Yuva Sathi News: ‘বেকার যুবদের পালস বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী’, বললেন শশী – Bengali News | Minister Sasi Panja comment on Yuva Sathi West Bengal

Spread the love

রবিবার থেকে আবেদন চালু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার সহ যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য বসেছে সরকারি ক্যাম্প। সেখানে এ দিন সকাল থেকেই দেখা গেল বেকার যুবক-যুবতীদের লম্বা লাইন। তাঁদের মধ্যে কেউ MA পাস করেছেন, কেউ আবার BA-BSC। বিরোধীরা এই বেকার ভাতা নিয়ে কটাক্ষ করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন অন্য় কথা। তাঁর স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী বেকার যুবদের পালস বুঝতে পেরেছেন। শশী পাঁজা বলেন, “ভালও যেমন লাগছে, তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতাও আছে। ইতিমধ্যে মানুষ আসতে আরম্ভ করেছেন। তাঁরা ফর্ম তুলবেন, এই প্রকল্প নিয়ে জানবেন ফলে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভেবেছেন এটা সত্যিই যুবদের পালস স্পর্শ করেছে। তাই আমরা তাড়াতাড়ি চাইছি এই প্রকল্প দ্রুত চালু হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *