PM Modi in Kolkata: মার্চে বিজেপির ব্রিগেড, প্রধান বক্তা মোদী – Bengali News | BJP brigade in march, Modi as keynote speaker
মার্চেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সমাবেশের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে এই কর্মসূচিকে সফল করতে কোমর বেঁধে নামছে পদ্ম শিবির। সমাবেশের প্রাক্কালে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার অভিমুখ অবশ্যই ব্রিগেড। দোলযাত্রার পরেই এই রথযাত্রা কর্মসূচি শুরু হতে চলেছে। মূলত পরীক্ষার মরশুম শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির, তাই মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে বড় মাপের জনসভা ফের পুরোদমে শুরু হয়ে যাবে।