IND vs PAK : বৃষ্টির সঙ্গে আজ চর্চায় "নো হ্যান্ডশেক" নীতিও! - Bengali News | Sanjay Manjrekar slams India team for their No Handshake rule - 24 Ghanta Bangla News
Home

IND vs PAK : বৃষ্টির সঙ্গে আজ চর্চায় “নো হ্যান্ডশেক” নীতিও! – Bengali News | Sanjay Manjrekar slams India team for their No Handshake rule

Spread the love

কলকাতা : অবশেষে আজ সেই বহু প্রতীক্ষিত দিন। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিল এই ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ নিয়ে উত্তাপ বহু আগে থেকেই। গতকাল সাংবাদিক সম্মেলনে এসে যথারীতি শান্তই ছিলেন ভারত অধিনায়ক সূর্য। এই ফরম্যাটে এই মুহূর্তে সবথেকে সফল অধিনায়ক তিনিই। জয়ের হার ৮১ শতাংশেরও বেশি। আজ ম্যাচের আগে এসব নিয়ে ভাবতেই চান না ভারত অধিনায়ক। অথচ কয়েক সপ্তাহ আগেও চিত্রটা ছিল আলাদা। ম্যাচে নামতেই অস্বীকার করেছিল পাকিস্তান দল। ওয়াঘার দুই পারে শুরু হয়ে গিয়েছিল উৎকণ্ঠা। অবশেষে পাকিস্তানের ডিগবাজিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দুই পক্ষই।

এসবের মধ্যেই চর্চায় “নো হ্যান্ডশেক” বিতর্ক। পহেলগাঁও হামলার পর থেকেই ক্রিকেট মাঠে পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে ও পরে হাত মেলায় নি ভারতীয় দল। ২০২৫ এশিয়া কাপে তিন বার মুখোমুখি হয়েছে এই দুই প্রধান। এমনকি এশিয়া কাপ জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছিল ভারত। এই নিয়েই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেটারদের এই মানসিকতাকে। তিনি বললেন,”হয় আপনি সম্পূর্ণ স্পিরিটের সঙ্গে ক্রিকেট খেলুন নাহয় খেলার প্রয়োজন নেই।” এক্স হ্যান্ডলে এই পোস্টের পর সমালোচনার মুখেও পড়েছেন সঞ্জয় মঞ্জরেকর। টি-২০ বিশ্বকাপেও হ্যান্ডশেক বিতর্ক জিইয়ে রেখেছেন ভারত অধিনায়ক। হ্যান্ডশেক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তাঁর থেকে কোনও উত্তর পাওয়া যায় নি।

কলম্বোয় আজ বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। সেটাই ম্যাচের সময় নেমে দাঁড়াবে ২০ শতাংশ। প্রেমাদাসা স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম উন্নতমানের হওয়ায় বৃষ্টি থামার পরেও ৪০ মিনিটের মধ্যেই শুরু হবে ম্যাচ। নিতান্তই যদি ম্যাচ না হয়, তাহলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। আইসিসি কর্তাদের মত, সমর্থকেরাও ম্যাচই চাইছেন। ভারতীয় দলের সাফল্যকামনায় শুরু হয়ে গিয়েছে যজ্ঞও। মাঠের বাইরের বিতর্কের মত মাঠেও পাকিস্তানের দর্পচূর্ণ করুক ভারত, এমনটাই চাইছেন ভারতীয় সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *