Former TMC Councillor arrested: পুলিশের জালে বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর, কী ‘কীর্তি’ প্রকাশ্যে এল? | Former TMC Councillor Azizul Hossain Mondal of Bidhannagar Municipal corporation arrested Over Land Grabbing and Threat Allegations
ধৃত আজিজুল হোসেন মণ্ডল ওরফে কালোImage Credit: TV9 Bangla
বিধাননগর: রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের একের পর এক ‘কীর্তি’ সামনে আসছে।
বলপূর্বক জমি দখল করা, জমির মালিক জমি দাবি করলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি এবং হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার বিধান নগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ওরফে কালো।
বিধান নগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুর আজিজুল হোসেন মন্ডল ওরফে কালোকে গ্রেফতার করলো বাগুইহাটি থানার পুলিশ।
আটঘরা পূর্ব পাড়ার বাসিন্দা শামসুন আরা মন্ডল অভিযোগ আজিজুল হোসেন মন্ডল এবং নাসির মন্ডল। তাকে এবং তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ক্রমাগত হেনস্থা করছে।
সামসুন আরা মন্ডলের অভিযোগ তার নিজস্ব জমি দখল করে বাংলাদেশিদের বসিয়ে রেখেছেন। একাধিকবার জমি চেয়ে আজিজুল হোসেন মন্ডলের কাছে গেলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি হেনস্থা করা হয় বলে অভিযোগ। ২০১৮ সাল থেকে থানা এবং প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়ে কোন ধরনের সুরাহা হয়নি।
অবশেষে গতকাল বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে গ্রেপ্তার করা হয় আজিজুল হোসেন মন্ডল ওরফে কালোকে।
আগামীকাল তাকে বারাসাত আদালতে পেশ করা হবে।