Seoraphuli: ‘হরিপদ বলেছে দানা ভরে দেবে…’, বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে – Bengali News | In Seoraphuli BJP Workers were beaten by TMC Hooghly
শেওড়াফুলিতে ভয়ঙ্কর ঘটনাImage Credit: Tv9 Bangla
শেওড়াফুলি: হুগলির শেওড়াফুলিতে বিজেপি কর্মীর নাক ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলি করে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের।
ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভা শেওড়াফুলি কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল-বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানায় দিয়ে বিষাক্ত ধোঁয়া বেরোয়। সেই বিষয়টি বিজেপি কর্মীরা দেখতে যায় গতকাল রাতে গোবিন্দ কলোনি এলাকায়।অভিযোগ, সেই সময় কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল তাঁর দলবল নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের উপর। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের।
অভিযোগ, নাক ফেটে রক্ত বেরতে থাকে এক বিজেপি কর্মীর। এরপর রাতেই শ্রীরামপুর থানায় অভিযোগ করা হয় কাউন্সিলরের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অমানিশ আইয়ার বলেন, “হরিপদ বলেছে দানা ভরে দেবে। শেওড়াফুলিতে এই রাজনীতি ছিল না। আমরাও এর শেষ দেখে ছাড়ব।”
অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল। পাল্টা তাঁর অভিযোগ বিজেপি বিরুদ্ধে। তৃণমূলের দেওয়াল দখল করার। কাউন্সিলর বলেন, “ঝামেলার অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ধাক্কাধাক্কি হয়েছে বিজেপি কর্মীদের সঙ্গে। বিজেপি কর্মীরা রাধা গোবিন্দ কলোনী এলাকায় গিয়ে উত্তপ্ত করছিল। আমাদের সাংসদের নামে দেওয়াল লেখা ছিল, তার উপর বিজেপি পোস্টার মেরে দেয়। সেটা তুলে নিতে বলা হয়েছিল ওরা শোনেনি।”