ICকে কুৎসিৎ ভাষায় হুমকি দিয়ে দলের পদক্ষেপের মুখে অনুব্রত, জেলযাত্রা কি অবধারিত? - 24 Ghanta Bangla News
Home

ICকে কুৎসিৎ ভাষায় হুমকি দিয়ে দলের পদক্ষেপের মুখে অনুব্রত, জেলযাত্রা কি অবধারিত?

Spread the love

বোলপুরপের আইসিকে অকথ্য ভাষায় গালি দেওয়ার যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তার কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই। স্বীকার করে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির এই সদস্যকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূল। শুক্রবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ৪ ঘণ্টার মধ্যে বোলপুরের আইসির কাছে তাঁকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। নির্দেশ না মানলে তাঁকে শো কজ করা হবে বলে জানানো হয়েছে দলের তরফে।

তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না।

আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি।

দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।’

শো – কজ না করলেও ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল পদক্ষেপ করেছে বলে সূত্রের খবর। তাঁর জন্য যে ৫ জন সহকারী বরাদ্দ ছিল তাঁদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে দলের তরফে তাঁকে দেওয়া গাড়ি। একই সঙ্গে প্রশাসনের তরফে অনুব্রত মণ্ডলের ৪ জন নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিয়ো ক্লিপ। তাতে অশ্লীল ভাষায় বোলপুর থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় অনুব্রতকে। ওই ঘটনায় শুক্রবার দুপুরে বোলপুর থানায় অনুব্রতর বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *