Latest Weather Update Today: ফেব্রুয়ারিতেই শীত বোল্ড আউট! এবার ব্যাটিং শুরু করবে গরম, কবে থেকে, তাও বলে দিল আবহাওয়া অফিস - Bengali News | Weather Update: Winter Spell to End in this February weekend, From When Summer will start, Know Weather Latest Update for Kolkata & West Bengal - 24 Ghanta Bangla News
Home

Latest Weather Update Today: ফেব্রুয়ারিতেই শীত বোল্ড আউট! এবার ব্যাটিং শুরু করবে গরম, কবে থেকে, তাও বলে দিল আবহাওয়া অফিস – Bengali News | Weather Update: Winter Spell to End in this February weekend, From When Summer will start, Know Weather Latest Update for Kolkata & West Bengal

Spread the love

শীতের বিদায় ঘণ্টি বেজে গেল।Image Credit: PTI

কলকাতা: শীতের আমেজ কাটছে ধীরে ধীরে। জানুয়ারিতে যেখানে হু হু করে কমছিল পারদ, সেখানেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার হতে না হতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস বলছে, এবার শীতের (Winter) বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। দিনের বেলায় শীতের অনুভূতি ক্রমশ কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারে মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে,  ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশা থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে সকালের দিকে।

বর্তমানে পঞ্জাব ও সংলগ্ন উত্তর পাকিস্তান এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার দাপট রয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে।

কলকাতার আবহাওয়া-

রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে কলকাতায়। হালকা শীতের আমেজ থাকবে। আজকেও ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। তারপর থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা শিশির বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৯ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আজ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি নিচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়বে। পরবর্তী তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

সকালের দিকে হালকা শিশির কিংবা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি  কুয়াশার সম্ভাবনা। আগামী তিন-চারদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না আগামী চার-পাঁচ দিনে। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শিলিগুড়ি এবং মালদহ সহ নিচের দিকের জেলাতে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উইকেন্ডে বেড়ে যাবে এই তাপমাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *