EPFO: আর অনলাইনে আবেদনের দরকার পড়বে না, মোবাইলের এক ক্লিকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন - Bengali News | Centre is likely to roll out a new EPFO mobile app by March end - 24 Ghanta Bangla News
Home

EPFO: আর অনলাইনে আবেদনের দরকার পড়বে না, মোবাইলের এক ক্লিকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন – Bengali News | Centre is likely to roll out a new EPFO mobile app by March end

Spread the love

নয়াদিল্লি: প্রযুক্তিতে ভর করে এগিয়ে চলেছে দেশ। এখন আর ওয়ালেট নিয়ে বাজারে যাওয়ার দরকার পড়ে না। মোবাইল থেকেই অনলাইনে টাকা পেমেন্ট করতে পারেন। প্রযুক্তির এই অগ্রগতিতে মোবাইলেই যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যেত? বাস্তবেই তা হতে চলেছে। শীঘ্রই সেই সুবিধা পেতে চলেছেন বেসরকারি সংস্থাগুলির কর্মীরা। মোবাইলের এক ক্লিকেই প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা তুলতে পারবেন। এর জন্য একটি অ্যাপ চালু করছে কেন্দ্র। এর সঙ্গে UPI লেনদেনের সুবিধাও সংযুক্ত থাকবে বলে জানা গিয়েছে। মার্চের শেষ থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে।

বেসরকারি সংস্থার কর্মীদের জন্য রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। বর্তমানে EPFO-র আওতায় থাকা বেসরকারি সংস্থার কর্মীদের পিএফ-র টাকা তোলার জন্য UAN পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। সেই আবেদনের কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে।

জানা গিয়েছে, EPFO-তে এই মুহূর্তে ২৬ লক্ষ কোটি টাকা জমা রয়েছে। এখন EPFO-র সক্রিয় সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৭ কোটি। EPFO-র সদস্যরা বিভিন্ন প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলেন। কিন্তু, হঠাৎ খুব প্রয়োজন পড়লেও UAN পোর্টালে গিয়ে আবেদনের পর অপেক্ষা করতে হয়, কখন টাকা অ্যাকাউন্টে আসবে।

এই সমস্যার সমাধানের জন্য অ্যাপ আনা হচ্ছে। ইতিমধ্যেই অ্যাপটির সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। বর্তমানে উমঙ্গ মোবাইল অ্যাপের মাধ্যমে PF অ্যাকাউন্টের উপর নজর রাখতে পারেন গ্রাহকরা। জানা গিয়েছে, নতুন অ্যাপটি উমঙ্গের থেকে একেবারে আলাদা। নতুন অ্যাপে সংশ্লিষ্ট কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকবে। তা ছাড়া ভীম এবং অন্যান্য ইউপিআই অ্যাপ যুক্ত রাখতে পারবেন।

গ্রাহক তাঁর প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। বাকি ২৫ শতাংশ পিএফ তহবিলে রাখতে হবে তাঁকে। তবে চাকরি হারালে কিংবা ছাঁটাই হলে ১২ মাস পর বাকি ২৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *