East Bengal : ইস্টবেঙ্গলের পাশে মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই ISL খেলবে লাল হলুদ! - Bengali News | East Bengal will play their all home matches in Salt Lake Stadium. - 24 Ghanta Bangla News
Home

East Bengal : ইস্টবেঙ্গলের পাশে মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই ISL খেলবে লাল হলুদ! – Bengali News | East Bengal will play their all home matches in Salt Lake Stadium.

Spread the love

কলকাতা : দীর্ঘ টালবাহানার পর অবশেষে যুবভারতীতেই আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের হোম ম্যাচ খেলবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। এর আগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি কিশোরভারতী স্টেডিয়ামে খেলার কথা বললেও আজ দলের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন, ভারতীয় ফুটবলের মক্কাতেই নামবে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় দেবব্রত বলেন,”এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম। তিনি এই সমস্যার সমাধান দিয়েছেন। এই বছর বিনা পয়সাতেই আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলব।”

দীর্ঘদিন পর অবশেষে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। ১৪ই ফেব্রুয়ারি প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যে হেতু সব দলই আইএসএল কর্তৃপক্ষের কাছে নিজেদের হোম মাঠের নাম জানিয়ে দিয়েছিল , তাই ইস্টবেঙ্গলের ইনভেস্টর কোম্পানি ইমামিও তাদের জানায় যে কিশোরভারতী স্টেডিয়ামেই এই বছর নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে আনোয়াররা। এই ঘোষণার পরেই তুমুল হইচই পড়ে যায় বাংলার ফুটবলমহলে। ঘোষণার তীব্র নিন্দা করতে শুরু করেন প্রাক্তন লাল-হলুদ খেলোয়াড়রা। যুবভারতীতে খেলা হলে কর্মকর্তারা ম্যাচ বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। আজ, মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে দেবব্রত সরকার জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তাঁর হস্তক্ষেপেই কিশোরভারতী নয়, মোহনবাগানের মত সল্টলেক স্টেডিয়ামেই নামবে লাল-হলুদ ব্রিগেড। সমর্থকদের মাঠে এসে দলকে সাপোর্ট করার বার্তাও দিয়েছেন দেবব্রতবাবু।

আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তিও হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। মমতার অনুরোধেই পরে ইস্টবেঙ্গলে বিনোয়োগ করেছিল ইমামি। দীর্ঘ ৫ বছর হয়ে গেলেও, এখনও দেশের প্রধান লিগে প্রতিবারেই ইস্টবেঙ্গলের জোটেনি ট্রফি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে গোটা টুর্নামেন্টে একবারও জেতেনি ইস্টবেঙ্গল। প্রতিবারেই লিগ টেবলের তলানিতে শেষ করে দল। এই ফল হতাশা বাড়াচ্ছে সমর্থকদের। এই বছর ভাগ্য বদলের আশায় লাল-হলুদ ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *