‘ফ্রি-তে রেশন-টাকা পাচ্ছে, মানুষ কাজ করতে চাইছে না’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের – Bengali News | Big Observation by Supreme Court Criticizing Freebies, Says People not willing to work
নয়া দিল্লি: ভোটের আগে সাধারণ মানুষকে বিনামূল্যে সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি নিয়ে কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের। এ দিন এক মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই ‘ফ্রিবি'(Freebies)-র চলের সমালোচনা করে পর্যবেক্ষণ রাখে যে ফ্রি-তে রেশন ও টাকা পাওয়ার জন্য মানুষ আর কাজ করতে চাইছে না।
শহরাঞ্চলে গৃহহীন মানুষদের বাসস্থানের অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসি নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল ও সরকারের বিনামূল্যে নানা সুযোগ-পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপত্তি জানান। বিচারপতি গভাই বলেন, “দুঃখজনকভাবে এই ফ্রিবি-র জন্য মানুষ আর কাজ করতে চাইছে না। তারা ফ্রি-তে রেশন পাচ্ছেন, কোনও কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন।”
বিস্তারিত আসছে…