‘ধর্মের কল বাতাসে নড়ে’, জাহাঙ্গিরের গ্রেপ্তারিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বজবজের কাজ হারানো শ্রমিকরা - 24 Ghanta Bangla News
Home

‘ধর্মের কল বাতাসে নড়ে’, জাহাঙ্গিরের গ্রেপ্তারিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বজবজের কাজ হারানো শ্রমিকরা

Spread the love

প্রশিক্ষণ নিয়ে নিয়ম মেনেই চাকরিতে যোগ দিয়েছিলেন। পরিবারের খুশির জোয়ার বয়ে গিয়েছিল। ভেবেছিলেন, এ বারে মোটা ভাত-কাপড়ের অভাব ঘুচবে। কিন্তু সেই আনন্দে জল ঢেলে দিয়েছিলেন জাহাঙ্গির। অভিযোগ, ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিতে বহু শ্রমিকের জীবন-জীবিকা কেড়ে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, অনেককেই বেধড়ক মারধর করা হয়েছিল। এমনকী বেতন আটকে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রায় ১২০ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল বলে দাবি করলেন দীপঙ্কর ভাদুড়ি, গোপালচন্দ্র ভাণ্ডারীরা। কেউ এক মাস জেল খেটেছেন। কেউ তিন মাস। কেউ বা আরও বেশি। শুধু তো শ্রমিকরা নয়, তাঁদের গোটা পরিবারেরই আতঙ্কে কেটেছে। এখনও অবশ্য তার রেশ কাটেনি। উদ্বেগ রয়েছে। লড়াই চলছে। কাজ ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলনও চলবে বলেই জানালেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *