‘উই আর গোয়িং টু ক্র্যাশ’, শেষ মুহূর্তে কো-পাইলটের আর্তনাদ, কী কারণে আছড়ে পড়ল লিয়ারজেট?
ভারতে বসে পুরো ঘটনাটি খতিয়ে দেখে পাইলটের মন্তব্য, ডানার তো পুল–আপ করার ক্ষমতাই ছিল না! বোঝাচ্ছিলেন, বিমানকে আকাশে তুলে নিয়ে যেতে সাহায্য করে ডানার বিশেষ ডিজ়াইন। সেই ডানায় বরফ জমে গেলে পুল–আপ করার ক্ষমতা হারায় সে। লিয়ারজেট ক্র্যাশের পিছনে ডানায় জমে যাওয়া অতিরিক্ত বরফকেই দায়ী করছেন অভিজ্ঞ পাইলটেরা। তাঁদের দাবি, রেয়ারেস্ট অফ রেয়ার কেস–এ এমনটা হয়। ৩৫–৪০ হাজার ফুট উঁচুতে বাইরের তাপমাত্রা মাইনাস ৪০–৪৫ ডিগ্রির কাছে থাকে। সেই সময়েও বরফ জমে। তবে, তা ডানার ক্ষমতা কমাতে পারে না। পাইলটেরা ‘অ্যান্টি আইস ডিভাইস’ অন করে ফ্লাই করেন। সিনিয়র পাইলট বলছেন, ‘অ্যান্টি আইস ডিভাইসেরও একটি সর্বোচ্চ ক্ষমতা থাকে। ফ্লরিডার ক্ষেত্রে এতটাই বরফ জমতে শুরু করে যে সেই ডিভাইসও কাজ করেনি। ভীষণই রেয়ার ঘটনা।’ বলা হচ্ছে, ডানার উপরে অনেক বেশি মাত্রায় বরফ জমায় ইঞ্জিনের ফুল থ্রাস্ট থাকলেও স্রেফ ডানার পুল–আপ করার ক্ষমতা হারানোয় হু হু করে নীচে নামতে থাকে বিমানটি। শেষে স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ভেঙে পড়ে মাটিতে।