Kolkata: ২ ডাক্তারি পড়ুয়াকে পিষে দিল লরি, প্রকাশ্যে ঠাকুরপুকুরে দুর্ঘটনার ভিডিয়ো - Bengali News | Two medical students died in road accident in Thakurpukur - 24 Ghanta Bangla News
Home

Kolkata: ২ ডাক্তারি পড়ুয়াকে পিষে দিল লরি, প্রকাশ্যে ঠাকুরপুকুরে দুর্ঘটনার ভিডিয়ো – Bengali News | Two medical students died in road accident in Thakurpukur

Spread the love

লরির ধাক্কায় মৃত ২ ডাক্তারি পড়ুয়াImage Credit: TV9 Bangla

কলকাতা: মর্মান্তিক। খাবার খেতে বেরিয়ে আর ফেরা হল না। বাইক আরোহী ২ ডাক্তারি পড়ুয়াকে পিষে দিল লরি। দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরে। মৃত ২ ডাক্তারি পড়ুয়ার নাম ফইয়াজ মল্লিক ও আনন্দ প্রিয়দর্শী। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে।

জানা গিয়েছে, মৃত দুই যুবক ইএসআই হাসপাতালের পড়ুয়া। গতকাল রাতে বন্ধুরা মিলে বাইক নিয়ে খাবার খেতে বেরিয়েছিলেন। ফেরার সময় ঠাকুরপুকুরের পূর্ব পাড়া জেমস লং সরণিতে দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বাইকে আসছিলেন ফইয়াজ ও আনন্দ। পিছন থেকে তাঁদের বাইকে ধাক্কা মারে লরিটি। দুই ডাক্তারি পড়ুয়াই বাইক থেকে নিচে পড়ে যান। তখন তাঁদের পিষে দিয়ে চলে যায় লরিটি।

দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো-

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন। দুই ডাক্তারি পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে। তবে এখনও হদিশ পাওয়া যায়নি। জানা গিয়েছে, মৃত ২ ডাক্তারি পড়ুয়ার মধ্যে একজনের বাড়ি ভাঙড়ে। অন্যজনের বাড়ি হরিদেবপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *