West Bengal assembly: বাজেট অধিবেশনে বিধানসভায় কোথায় বসবেন পার্থ-হুমায়ুন? জানিয়ে দিলেন অধ্যক্ষ - Bengali News | Partha Chatterjee and Humayun Kabir's seat in assembly not changed for budget session - 24 Ghanta Bangla News
Home

West Bengal assembly: বাজেট অধিবেশনে বিধানসভায় কোথায় বসবেন পার্থ-হুমায়ুন? জানিয়ে দিলেন অধ্যক্ষ – Bengali News | Partha Chatterjee and Humayun Kabir’s seat in assembly not changed for budget session

Spread the love

বিধানসভায় কোথায় বসবেন পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর?Image Credit: TV9 Bangla

কলকাতা: তাঁরা ২ জনই শাসকদলের টিকিটে একুশের নির্বাচনে জিতেছেন। কিন্তু, পাঁচ বছর পর পরিস্থিতি বদলে গিয়েছে। একজন তিন বছরের বেশি জেলে কাটিয়ে জামিনে এখন মুক্ত। অন্যজন নিজের দল গড়েছেন। ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভায় শেষ বাজেট অধিবেশনে এই ২ জনের বসার আসন কি বদলাবে? কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু, সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, ওই ২ জনের আসন বদলাচ্ছে না। নিজেদের আগের আসনেই বসবেন পার্থ চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর।

একসময় তৃণমূলের মহাসচিব ছিলেন পার্থ। রাজ্যের একাধিক দফতর সামলেছেন। কিন্তু, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব থেকে সরানো হয় তাঁকে। দলও সাসপেন্ড করে। সেই পার্থর বিধানসভার অধিবেশনে আসন বদল নিয়ে জল্পনা চলছিল। এতদিন বিধানসভার ৭ নম্বর ব্লকের ৫ নম্বর রো-র ২৭২ নম্বর ছিল পার্থর জন্য। মঙ্গলবার থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশনেও সেই আসনই থাকছে তাঁর। জল্পনা চললে আসন বদল হল না।

আবার ভরতপুরের বিধায়ক হুমায়নকে সাসপেন্ড করেছে তৃণমূল। তারপর নিজে দল গঠন করেছেন তিনি। সেই হুমায়ুনেরও আসন বদল নিয়ে জল্পনা চলছিল। এতদিন হুমায়ুনের আসন ছিল ৬ ব্লকের ২০৯ নম্বর আসন। তাঁকে অন্য কোথাও আসন দেওয়া হতে পারে বলে জল্পনা বাড়ছিল। শেষপর্যন্ত হুমায়ুন কবীরের আসনও বদল হচ্ছে না। পুরোনো আসনেই থাকছেন ভরতপুরের বিধায়ক।

এদিকে স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের আগে বিধানসভার শেষ অধিবেশন হতে চলেছে। মঙ্গলবার বাজেট অধিবেশন শুরু। বুধবার অধিবেশন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যপাল সাড়ে বারোটায় ভাষণ দেবেন। ওইদিন দুপুর আড়াইটেয় বাজেট পেশ হবে। একইসঙ্গে তিনি জানান, আগামী ৬ তারিখ এসআইআর নিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। বিধানসভা নির্বাচনে আগে শেষ অধিবেশনে বিরোধীরা আলোচনায় অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *