ভোটের আগে বীরভূমে বাড়ছে কাজল-কেষ্ট দ্বন্দ্ব? - 24 Ghanta Bangla News
Home

ভোটের আগে বীরভূমে বাড়ছে কাজল-কেষ্ট দ্বন্দ্ব?

Spread the love

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তার আগে কি বীরভূমে বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? বীরভূমে অনুব্রত মণ্ডল (কেষ্ট) ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্বের কথা প্রায়ই সামনে আসে। এবার সিউড়িতে হাতাহাতিতে জড়ালেন দুই নেতার অনুগামীরা। বাসরা গ্রামে কাজল ঘনিষ্ঠদের বৈঠক চলাকালীন অশান্তি। বৈঠকের সময় পাশ দিয়ে যাচ্ছিলেন কেষ্টর অনুগামীরা। সেইসময় বচসা বাধে। তারপরই হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *