Earthquake: ভরসন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা – Bengali News | Earthquake felt at kolkata and other districts on tuesday evening felt at bangladesh also
কলকাতা: কেঁপে উঠল কলকাতার মাটি। মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হল কলকাতা শহরে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই কম্পনের উৎস মায়ানমারে। বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতেও প্রবল কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস মায়ানমারে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। কলকাতা থেকে উৎসস্থলের দূরত্ব বেশি হলেও কলকাতায় যথেষ্ট কম্পন অনুভূত হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।