Calcutta High Court: হাইকোর্টে এই শুনানি মুলতুবি করা হোক, আর্জি ED-র – Bengali News | Calcutta High Court Case Hearing regarding IPAC Issue Kolkata
কলকাতা: আইপ্যাক তল্লাশি কাণ্ডে বুধবার জোড়া মামলা। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে চলবে শুনানি। আগের দিন কোর্টের ভিতরে তুমুল হইহট্টোগোলের জন্য মামলার মুলতুবি হয়ে যায়। এজলাসের বাইরে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ভিতরে থাকা সকলকে আবেদন করেছিলেন যাতে সবাই শান্ত থাকেন। তবে পরিস্থিতি ঠিক না হয় বিচারপতি আজ শুনানির দিন ধার্য করেন।
তবে এই মামলা হবে আজ বন্ধ ঘরে। লাইভ স্ট্রিমিং করা হবে। কিন্তু আইনজীবী আর মামলার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা বাদ দিয়ে আর কেউ ঢুকতে পারবেন না এজলাসের ভিতর। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তবে তদন্তে বাধা এবং ফাইল লুঠের হাইকোর্টে মামলা করেছিল ইডি। আর পাল্টা ইডির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল চুরির মামলা দায়ের করে শাসকদল। এই দুই মামলার শুনানি হবে কোর্টে।
আদালতের সওয়াল জবাব এক নজরে সবটা….
কোর্টে ইডির আর্জি, এই মামলার শুনানি হাইকোর্টে মুলতুবি করা হোক।
বিস্তারিত আসছে…