'আমার হৃদয় ভেঙে গিয়েছে...', কাশ্মীরের ঘটনায় কী বললেন শ্রেয়া - Bengali News | Shreya Ghoshal reacts on recent Kashmir incident - 24 Ghanta Bangla News
Home

‘আমার হৃদয় ভেঙে গিয়েছে…’, কাশ্মীরের ঘটনায় কী বললেন শ্রেয়া – Bengali News | Shreya Ghoshal reacts on recent Kashmir incident

Spread the love

মঙ্গলবার দুপুর থেকেই কাশ্মীরে জঙ্গি হামলা ঘিরে তোলপাড় গোটা দেশ। পর্যটকদের ওপর চালানো এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন বা তার বেশি। খবর কানে যাওয়ার পর চমকে উঠছেন সকলে। একইভাবে শোক প্রকাশ করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শ্রেয়া লিখেছেন, ”আমি পহেলগাঁওয়ের ঘটনার কথা মাথা থেকে বের করতে পারছি না। ওখানে ভয়ঙ্কর কোলাহলের পর এখন যে চুপচাপ অবস্থা, সেটা ভাবাচ্ছে। সেসব পরিবারের কথা ভাবছি, যাঁদের জীবনটা আর কখনওই আগের মতো হবে না। আমার হৃদয় ভেঙে গিয়েছে এটা জেনে যে, এত সুন্দর, শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ গেল। সেসব প্রাণ যাঁদের সঙ্গে হিংসার কোনও যোগ নেই, অথচ তাঁরা এমন ঘটনার ভিক্টিম হলো। দেশের আত্মায় এটা আঘাত। আমার হৃদয় তাঁদের সকলের সঙ্গে আছে, যেসব পরিবার এমন যুক্তিহীন হিংসার শিকার হয়েছে। আমরা আপনাদের মতোই শোকাহত। এই ঘটনা আমরা মনে রাখব।”

শ্রেয়া ঘোষালের মতোই নামী বাঙালি গায়ক অরিজিত্‍ সিংকে এমন ঘটনায় প্রতিবাদ করতে দেখা যায়। এর আগে বাংলায় তিলোত্তমা কাণ্ড নিয়ে গান বেঁধেছিলেন গায়ক। তবে কাশ্মীরের ঘটনায় এখনও অরিজিতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই গায়কের শিকড় মুর্শিদাবাদে। সেখানেও সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা অভিপ্রেত নয়। কাশ্মীরের এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন শাহরুখ খান আর সলমন খান। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়েছে। এমন ঘটনায় তাঁরা শোকাহত সেটা জানানো হয়েছে। ভিক্টিমদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

This content contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some readers. Readers discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *