কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার টাকি রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সেই টাকির ইছামতীর পাড়ে গজিয়ে উঠেছে একের পর এক বিলাসবহুল হোটেল-রিসর্ট। বেআইনিভাবে সেগুলি তৈরি করা হচ্ছে। এমনই অভিযোগে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবেদনকারীর […]