Narendra Modi in Kolkata: রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী, সোমবার ফোর্ট উইলিয়ামে যোগ দেবেন বৈঠকে - Bengali News | PM Narendra Modi reached Kolkata, will join meeting at fort william - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi in Kolkata: রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী, সোমবার ফোর্ট উইলিয়ামে যোগ দেবেন বৈঠকে – Bengali News | PM Narendra Modi reached Kolkata, will join meeting at fort william

Spread the love

কলকাতা: কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সেনাবাহিনীর সম্মেলনে যোগ দেবেন তিনি। রবিবার মণিপুর থেকে সোজা কলকাতায় এসেছেন তিনি। তাঁর আগেই পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিন বাহিনীর পদস্থ অফিসাররা থাকবেন। থাকবেন তিন বাহিনীর প্রধান, সিডিএস অনিল চৌহান। সেনাবাহিনীর সম্মেলনে আলোচনা হবে বিভিন্ন বিষয়ে।

জানা গিয়েছে, এই সম্মেলনে মূলত সংস্কার ও রূপান্তরের বিষয়ে কথা বলবেন মন্ত্রী ও অফিসাররা। প্রযুক্তি সংক্রান্ত যে বদল এসেছে সেনাবাহিনীতে, সেটা আগামিদিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে, সেই বিষয়েও কথা হবে। প্রধানমন্ত্রী এক এক করে প্রত্যেকের সঙ্গে কথা বললেন।

প্রধানমন্ত্রী আসার আগেই এসপিজি মোতায়েন করা হয়েছে রাজভবনে। প্রতিটি গেটে রয়েছে চূড়ান্ত নিরাপত্তা। কলকাতা পুলিশের অফিসাররা গোটা চত্বর পরিদর্শন করেছেন। রবিবার রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী।

সোমবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে ফোর্ট উইলিয়ামের বৈঠক। প্রধানমন্ত্রী আসার কারণে আর আর অ্যাভিনিউ, হাসপাতাল রোড, এজেসি বোস রোড, খিদিরপুর রোড
ও রেড রোড এড়িয়ে চলার কথা বলেছে পুলিশ।

কয়েকদিন আগেই মেট্রোর নতুন রুটের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। এবার ফের মোদীর কলকাতা সফর ঘিরে বিজেপি নেতৃত্ব উচ্ছসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *