Purbo Medinipur: পথ হল মসৃণ, ফের নেপালের পথে ভারতের ভোজ্যতেল - Bengali News | Purbo medinipur normal india nepal cargo service - 24 Ghanta Bangla News
Home

Purbo Medinipur: পথ হল মসৃণ, ফের নেপালের পথে ভারতের ভোজ্যতেল – Bengali News | Purbo medinipur normal india nepal cargo service

Spread the love

নেপাল ভারত বাণিজ্য স্বাভাবিকImage Credit: TV9 Bangla

পূর্ব মেদিনীপুর:    শিল্পতালুক হলদিয়ায় খুশির খবর। আবারও স্বাভাবিক ভারত নেপাল কার্গো পরিষেবা। ছাড়তে শুরু করেছে দাঁড়িয়ে থাকা সারি সারি ট্রাক ও ট্যাঙ্কার। সোমবার আরও ট্রাকের রওনা দেওয়ার কথা।  সীমান্তে চাকা গড়াতেই খবর এলো শিল্প বন্দর হলদিয়াতে।

বাণিজ্যে পথ নেপাল কার্গো হিসেবে পরিচিত। অশান্তির জেরে মূলত প্রভাব পড়েছে ওই ক্রুড পামঅয়েল পরিবহণে। ট্যাঙ্কারে করে ওই ক্রুড পামঅয়েল হলদিয়া বন্দর থেকে নেপালের বিভিন্ন ভোজ্যতেল কারখানায় পাঠানো হয়। থমকে গিয়েছিল সেই ভোজ্যতেলের কাঁচামাল পরিবহণ। বন্দর থেকে লোডিংয়ের পর মাঝপথে প্রায় ৩০ হাজার টন তেল পরিবহণ থমকে গিয়েছিল দুপুর পর্যন্ত।

ভারত-নেপাল সীমান্তে পাঁচদিন ধরে আটকে ছিল। ক্রুড পামঅয়েল বোঝাই প্রায় এক হাজার বেশি ট্রাক। হলদিয়া বন্দরেও ট্যাঙ্কারে ক্রুড পামঅয়েল লোডিং বন্ধ ছিল। ফলে চিন্তায় পড়েছেন হলদিয়া সহ রাজ্যের ট্রাক ও ট্যাঙ্কার পরিবহণ ব্যবসায়ীরা।

বিকেলে টিভি ৯ বাংলা খবর সংগ্রহ করতে গেলে হলদিয়ার ট্রাক চালকরা সরাসরি ফোন করেন নেপাল সীমান্তে। আর সেখান থেকেই জানা যায় ধীরে ধীরে পড়শি দেশে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আর তাই সোমবার থেকে আবারো রওনা দেবে ট্যাঙ্কার ও ট্রাক হলদিয়া থেকে।

হলদিয়া ট্যাঙ্কার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশান্তকুমার দাস বলেন, “শনিবারই নেপাল প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়েছে। ফলে অনেকটাই মসৃণ পথ। এখানে যে সমস্ত ফ্যাক্টরির লোডিং ব্যাপার থাকত, তা চালু হয়ে গিয়েছে। তবে গতি এখন ধীর। আমাদের কাছে যা হিসাব রয়েছে, দুটো বর্ডারে প্রায় ১৫০ গাড়ি আটকে পড়েছিল। মূলত ভোজ্যতেলেরই সামগ্রী থাকে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *