নয়া দিল্লি: বদলে যাবে ওয়াকফ আইন। আরও এক ধাপ পার করল ওয়াকফ বিল। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ওয়াকফ বিলে প্রস্তাবিত পরিবর্তনগুলিতে সম্মতি জানাল। সূত্রের খবর, যুগ্ম সংসদীয় কমিটি ওয়াকফ আইনে ২৩টি পরিবর্তন বা সংশোধন আনার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ১৪টি প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। বাজেট অধিবেশনের প্রথম পর্বেই লোকসভায় পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। […]