ওভারহেড তার ছিঁড়ে পড়ল চলমান লোকাল ট্রেনে, পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ওভারহেড তার ছিঁড়ে পড়ল চলমান লোকাল ট্রেনে, পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তি, বাংলার মুখ

Spread the love

চলমান লোকাল ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল ওভারহেড তার। এর জেরে বৃহস্পতিবার সকাল সকাল ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে। হাওড়াগামী ডাউন ৩৭৮২৪ নং লোকাল ট্রেনের ওপর ওভারহেড তারটি ছিঁড়ে পড়েছিল। এর জেরে ব্যান্ডেল থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এদিকে ডাউন বর্ধমান লোকালটি ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন। এদিকে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় জমেছে যাত্রীদের। অফিসযাত্রীরা ভিড় ট্রেনে নাজেহাল হচ্ছেন। (আরও পড়ুন: বেলঘরিয়ায় রেললাইনের পাশে পড়ে প্রাক্তন বাম কাউন্সিলরের দেহ, তদন্তে GRP)

আরও পড়ুন: আদালতে গোপন জবানবন্দি সুতন্দ্রার ৪ সঙ্গীর, পানাগড়কাণ্ডে ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন: সোদপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ মহিলার, একজনের মৃতদেহ মিলল নৈহাটিতে

এই আবহে পূর্ব রেলের তরফ থেকে ইনস্পেকশন কার পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। এদিকে দাঁড়িয়ে পড়া বর্ধমান লোকাল থেকে অনেকে যাত্রী নেমে গিয়ে রেললাইন ধরে হুগলি স্টেশনের উদ্দেশে হাঁটা শুরু করেছেন। এদিকে ওই লাইনের স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ঘোষণা করা হচ্ছে যে ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে। (আরও পড়ুন: পানাগড়কাণ্ডে সহযাত্রীদের ওপরও সন্দেহ? ‘নয়া দাবি’ শুনে সুতন্দ্রার মা বললেন…)

আরও পড়ুন: ফের ভূমিকম্প, এবার ভোররাতে কেঁপে উঠল অসম এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল

আরও পড়ুন: ঢাকা স্তব্ধ করার হুঁশিয়ারি, গভীর রাত পর্যন্ত পথে শিক্ষার্থীরা, শুরু নয়া আন্দোলন

রিপোর্ট অনুযায়ী, আজ সকাল আটটা নাগার ব্যান্ডেল স্টেশনের কাছে হাওড়াগামী ডাউন বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এর জেরে চলমান ট্রেনের ওপরেই ওভারহেড তার ছিঁড়ে পড়ে। এ জেরেই ঘটে বিপত্তি। মাঝপথে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এর জেরে সেই লাইনের সব ট্রেনই দাঁড়িয়ে পড়েছে। কার্যত ব্যান্ডেল হাওড়া লাইনে বন্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা। এই আবহে অনেকেই গঙ্গাপার করে নৈহাটি-শিয়ালদা লাইনের ট্রেন ধরে কলকাতায় পৌঁছানোর চেষ্টা করছেন। অনেক অফিসযাত্রী সড়রপথেও নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। কর্মব্যস্ত দিনে সকাল সকাল এহেন দুর্ঘটনার জেরে অনেকেরই অফিস যেতে দেরি হতে চলেছে আজ। তবে পরিস্থিতি কখন স্বাভাবিক হতে পারবে, তা এখনও জানা যায়নি।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *