2025 - Page 1772 of 3394 - 24 Ghanta Bangla News
Home

‘পক্ষপাতদুষ্ট রাজ্যের পুলিশ, বিধানসভা ভোট করাতে চাই ভিনরাজ্যের পুলিশ আধিকারিক’

রাজ্যে এবার ভিনরাজ্যের পুলিশ আধিকারিকদের দায়িত্বে বিধানসভা নির্বাচন করানোর দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধূলিয়ান ও সামসেরগঞ্জ দাঙ্গা নিয়ে আদালত গঠিত অনুসন্ধান কমিটির রিপোর্টকে হাতিয়ার করে এই দাবি করলেন তিনি। শুভেন্দুবাবুর দাবি, এই রাজ্যের পুলিশ প্রশাসনের আগাপাশতলা পক্ষপাতদুষ্ট। তাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা ভিনরাজ্য থেকে পুলিশ আধিকারিক এনে বা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের দায়িত্বে ভোট করাক […]

Home

Amit Shah News: পিছিয়ে গেল শাহের বঙ্গসফর! তুঙ্গে সভাপতি বাছাইয়ের জল্পনা – Bengali News | Amit Shah Postpones His West Bengal Visit

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ Image Credit source: PTI কলকাতা: ফের পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসেই বাংলায় ঝটিতি সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী ৩১ মে রাতে কলকাতায় নামার কথা ছিল তাঁর। পরদিন অর্থাৎ পয়লা জুন যোগ দিতেনন দু’টি কর্মসূচিতে। একটি আয়োজন হওয়ার কথা ছিল সায়েন্স সিটি চত্বরে। অন্যটি ওয়েস্টিন হোটেলে। সেই কর্মসূচি মিটিয়েই […]

Home

মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার বৈঠক চান চাকরিহারারা, সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়ছে চাপ

পথ অবরোধ, বিক্ষোভ–আন্দোলন, মামলা–বৈঠক সব করা হয়ে গিয়েছে। তারপরও চাকরিহারা শিক্ষকদের মনবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। তাই আন্দোলন চলছে দীর্ঘ সময় ধরে। চাকরিহারা শিক্ষক–শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে বসে অবস্থান–বিক্ষোভ করছেন এবং তা দেখছে সকলে। বিকাশ ভবনের সামনে থেকে এখন উঠে যেতে হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। রাজ্য সরকারের পক্ষ থেকেও তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু তাঁদের […]

Home

কালীগঞ্জ উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল, ভোটগ্রহণ ১৯ জুন

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সেখানে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদেকে প্রার্থী করল তৃণমূল। প্রার্থী হওয়ার দৌড়ে আলিফা যে এগিয়ে রয়েছেন তা আগেই জানিয়েছিল হিন্দুস্তান টাইমস। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ২৩ জুন ভোটগণনা। আর উপনির্বাচন ঘোষণা হতেই সবার আগে প্রার্থী ঘোষণা […]

Home

By Election: প্রয়াত বিধায়কের কন্যাকেই প্রার্থী করল তৃণমূল – Bengali News | TMC announced late MLA’s daughter’s name as TMC candidate in By election

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। তার আগেই রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এবার সেই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। মাস কয়েক আগেই প্রয়াত হন নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। সেই কেন্দ্রেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার তৃণমূল নাসিরউদ্দিন আহমেদের […]

Home

India Pakistan Talks: জলের দরে শান্তি! ‘আমরা প্রস্তুত…’, ভারতের উদ্দেশে বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর – Bengali News | Pakistan PM Shehbaz Sharif Says Ready to Talk With India From Iran

বাঁদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী, ডানদিকে পাক প্রধানমন্ত্রী শরিফ Image Credit source: PTI | Getty Image নয়াদিল্লি: তিনি তৈরি। ইরান থেকে ভারতের উদ্দেশে ঠিক এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হাজার টালবাহানার পর গলা অবশেষে শুকিয়েছে পাকিস্তানের। তাই উপায় না পেয়ে এবার ‘আমতা-আমতা’ করছেন পাক রাষ্ট্রপ্রধান। সোমবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি সাংবাদিক বৈঠক থেকে […]

Home

সন্তান প্রসবের ১ মাসের মধ্যে কাজে ফিরতে চাপ, মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মীর

একেই বলে প্রদীপের নীচে অন্ধকার। যাঁর কাজ ছিল গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যের যত্ন নেওয়া তাঁরই মৃত্যু হল মাতৃত্বকালীন ছুটি না পেয়ে। ছুটি না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। এই ঘটনাকে ঘিরে ধূপগুড়ির আইসিডিএস অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে মিলপাড়া […]

Home

Sacked Teachers: সময় বেশি নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান চাকরিহারারা – Bengali News | Sacked teachers want to meet CM Mamata Banerjee before

কলকাতা: আন্দোলন চলছে দীর্ঘ সময় ধরে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা পথে বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে। ইতিমধ্যে সরকারের তরফেও তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। এখনও একাধিক প্রশ্নের উত্তর অধরা। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। কথা বলতে চান শিক্ষামন্ত্রীর সঙ্গেও। ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাদের […]

Home

জেলবন্দি জঙ্গিদের সঙ্গে কারা দেখা করছে?‌ ভিজিটার্স বুক পরীক্ষার নির্দেশ লালবাজারের

পহেলগাঁও হামলার জেরে ২৬ জনের প্রাণ চলে গিয়েছিল। তারপর ‘‌অপারেশন সিঁদুর’‌ অভিযান করে বদলা নেওয়া হলেও পাকিস্তানকে এখনই হালকাভাবে নিতে রাজি নয় কেউই। কারণ পিছন থেকে ছুরি মারার চেষ্টা তারা আগেও করেছে এবং পরেও করবে বলে গোয়েন্দাদের মত। এই আবহে বাংলা আরও সতর্ক হল। কারণ বাংলার জেলে বহু জঙ্গি বন্দি রয়েছে। আর তাই এবার বড় […]

Home

TMC News: বিদেশে অভিষেক, জরুরি বৈঠকে তৃণমূলের সংসদীয় দল, নজরে বঞ্চনা থেকে বিশেষ অধিবেশন – Bengali News | TMC Parliamentary Committee Calls For a Emergency Meeting Today

নয়াদিল্লি: আজ অর্থাৎ মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। রাজধানীতে তৃণমূল দফতরে বসতে চলেছে একটি জরুরি বৈঠক। উপস্থিত থাকার নির্দেশ সকল সাংসদদের। যদিও এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সফরে বেরিয়েছেন। গতকাল অর্থাৎ সোমবার তিনি উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় একটি বৈঠকে। সেখানকার রাষ্ট্র […]